জাকির হোসেন আজাদী: এবার "ভুলে যেওনা আমাকে" শিরোনামে গান নিয়ে আসলেন নিউইয়র্ক প্রবাসী সময়ের আলোড়ন সৃষ্টিকারী খ্যতিমান গীতিকবি আশীষ দেব রায়। একটি নিটোল প্রেমের পাওয়া না পাওয়া বিরহ বেদনার সুর ব্যঞ্জনা অনুরণিত হয়েছে তাঁর এই গানটিতে।
"দু চোখের মাঝে থেকে / যতটা জল ঝরে যায়/ সে জলে হতে পারে নদী/" এমন অসাধারণ অনবদ্য কথা সমৃদ্ধ গানটিতে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের জনপ্রিয় শিল্পী চৈতি মুৎসুদ্দি। কথা ও সুর করেছেন খ্যাতিমান গীতিকবি আশীষ দেব রায়। সংগীত পরিচালনা রাজন সাহা। গানটি নির্মাণ করা হয়েছে চট্টগ্রামের মনোরম পরিবেশে নয়নাভিরাম নিসর্গ দৃশ্যে।
গানটির বিষয়ে গীতিকার আশীষ দেব রায় বলেন, " আমার ধ্যান জ্ঞান সাধ্য সাধনা সব কিছু এই গানকে ঘিরেই আবর্তিত হয়। তিনি আরও বলেন, "ভুলে যেওনা আমাকে" গানটি রেকর্ডিং সম্পন্ন করতে পেরে আমি উচ্চসিত উজ্জীবিত। গানটির ব্যাপারে আমি খুব আশাবাদী। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত গানের সঙ্গেই থাকতে চাই। আমার দর্শক শ্রোতাদের জন্য আশির্বাদ রইলো"।
আশীষ দেব রায়ের গানে ইতিপূর্বে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা পুতুল, হুমায়রা বশির, শিল্পী বিশ্বাস, পূজা সরকার, দিনাত জাহান মুন্নিসহ বাংলাদেশে অনেক শিল্পীর পাশাপাশি কলকাতায় রাগেশ্রী মিত্রসহ অনেকেই।
জনপ্রিয় এই গীতিকবি জানালেন তাঁর কথা ও সুরে খুব শিগগিরই আরও একাধিক গান আসছে। যে সব গান গুলো তাঁকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। গীতিকার আশীষ দেব রায় এর জন্মস্থান শ্রীমঙ্গলে। তবে দীর্ঘদিন যাবত তিনি বসবাস করছেন নিউইয়র্কে।
তিনি ইতিমধ্যে নিউইয়র্ক প্রবাসী আরেক গীতিকবি রূপা খানম এর কথায় চমৎকার কিছু গানের সুর করেছেন । বিদেশে অবস্থান করেও বাংলা গানের প্রতি, দেশের প্রতি, দেশের শিল্পীদের প্রতি তাঁর রয়েছে অকৃত্রিম ভালোবাসা। সেই জন্য দেশের শিল্পীদের নিয়ে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমাদের পক্ষ থেকে দেশ মাতৃকা ও বাংলা গানের প্রতি প্রগাঢ় ভালোবাসায় মোহাচ্ছন্ন এই গীতিকবির জন্য শুভকামনা শুভাশীষ রইলো। ভালো থাকুন। অনেক ভালো। আর উপহার দিন আরও সুন্দর সুন্দর গান।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments