স্টাফ রিপোটার : আগামীকাল ১ জুন থেকে ঢাকা এবং ভারতের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন ইতোমধ্যেই ভারতে অবস্থান করছেন। তিনি এবং ভারতীয় রেলমন্ত্রী শ্রী আশ্বিনি বৈষ্ণব সকাল ৯:২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করবেন।
মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্য চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করবে। এ ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি ছাড়বে ১১:৪৫ (আই এস টি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে ২২:৩০ ( বি এস টি), অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ২১:৫৯ (বি এস টি) নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ৭:১৫ মিনিট।
ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে। ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫২৫৫, এসি সিট ৩৪২০, এসি চেয়ার ২৭৮০ টাকা।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments