যশোর অফিস: মাগুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য দুই সদস্যপদপ্রার্থীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা তিনটার দিকে সদর উপজেলার জগদল গ্রামে এ ঘটনা ঘটেছে। ।
নিহত ব্যক্তিদের পরিচয় জানাযায় জগদল গ্রামের সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০), রহমান মোল্লা (৫৬) ও ইমরান হোসেন (২৫)। সবুর ও কবির আপন দুই ভাই। তাঁদের বাবার নাম শাহাবাজ উদ্দিন মোল্লা। আর রহমান মোল্লা হলেন সবুরের চাচাতো ভাই। নিহত ইমরানের বাবার নাম লুৎফর।
জানা গেছে, জগদল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ও একই এলাকার মাতবর সবুর মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে একই ওয়ার্ডে সৈয়দ হাসান নামের এক ব্যক্তি সদস্যপদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সৈয়দ হাসানকে সমর্থন দেয় সবুর মোল্লার পক্ষ। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। দুপুরের পর জগদল গ্রামের সৈয়দ রূপাটি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সৈয়দ হাসানের সমর্থক সবুর মোল্লা, কবির মোল্লা ও রহমান মোল্লা এবং নজরুল ইসলামের সমর্থক ইমরান হোসেন নিহত হন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments