জাকির হোসেন আজাদী: বাংলাদেশ আওয়ামীলীগ চীন শাখার উদ্যোগে চীন ও বাংলাদেশে একযোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল পনের আগস্ট সকালে ধানমন্ডি ৩২ শে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ও চীনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ চীন শাখার সভাপতি মো: জনি বেপারীর নেতৃত্বে গতকাল সকাল দশটায় ধানমন্ডি ৩২ শে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন মো: আশরাফুল টিপু, মো: নাঈম আহমেদ, মো: গিয়াস, মোহাম্মদ ইন্তাজ মাহমুদ, মো: শাহাদাত হোসেন, মো: রবিউল শিকদার ও সিনিয়র সাংবাদিক জাকির হোসেন আজাদী সহ আরও অনেকে।
বাংলাদেশ আওয়ামীলীগ চীন শাখার উদ্যোগে চায়নাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে ভার্চুয়ালী যুক্ত হয়ে সভাপতিত্ব করেন মোঃ জনি বেপারী, সভাপতি, চায়না আওয়ামীলীগ, সেখানে উপস্থিত ছিলেন মোঃ শামীম শেখ সহ-সভাপতি।
আরও উপস্থিত ছিলেন মিঃ জয় হোসাইন সহ-সভাপতি, এরফান আরিফ সহ-সভাপতি, মুরাদ চৌধুরী সহ-সভাপতি, আশরাফুল মুমিন চৌধুরী, সাধারণ সম্পাদক, রাশেদ আহমেদ যুগ্মসাধারণ সম্পাদক, পলাশ মাহমুদ সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক মোঃ খাজা আহমেদ মজুমদার প্রমুখ।
উল্লেখ্য যে, মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবাইকে তবারক বিতরণ করা হয়। যেখানে শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই তবারক গ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments