স্টাফ রিপোর্টার: আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলুচাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য করে ৪ সদস্যবিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। কমিটি’র সুপারিশ পর্যালোচনাপূর্বক সরকার নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে:
কোল্ড স্টোরেজ/হিমাগার গেইটে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ; সরকার ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করবে, বিক্রয় করবে অক্টোবর-নভেম্বর মাসে এবং আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
ডেস্ক রিপোর্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির সর্বশেষ আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জুলাই ২০২৬ সংস্করণে এডিবি বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনা ও রূপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
ডেস্ক রিপোর্ট: ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments