বরিশাল অফিস: শুক্রবার সকালে বরিশাল জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সংসদীয় আসন বরিশাল -৩ ( বাবুগজ্ঞ -মুলাদী ) এর উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন,
ডাকসু নির্বাচনে ৭৮ শতাংশ ভোট কাস্টিং প্রমাণ করে আওয়ামীলীগ ও জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠভাবে অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন সম্ভব । জগন্নাথ হলে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে সাদিকের দশ ভোট প্রমাণ করে আওয়ামীলীগের সমর্থনে শিবির জয়ী হয় নি বরং উল্টো ছাত্রদল ও বাম সমর্থিত প্যানেলের প্রার্থীরাই ভোট বেশি পেয়েছে। এজন্য এই নির্বাচনকে কোন ফ্রেমে ফেলা যাবে না যে ডাকসু নির্বাচনে ইসলামপহ্নী বা মৌলবাদীদের জয় হয়েছে । এই নির্বাচনে বিভিন্ন প্যানেল ও প্রার্থীকে পছন্দ না করার অনেকগুলো না ভোট শিবির সমর্থিত প্যানেলে জমা হয়েছে । এজন্য প্রার্থী বাছাইয়ে শিক্ষার্থীরা কোন মতাদর্শ দেখেনি বরং দেখেছে কাকে ভোট দিলে ক্যাম্পাস অস্থিতিশীল হবে না, ট্যাগিং রাজনীতি হবে না । এজন্য ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের জন্য শিক্ষণীয়। অতীতের তুলনায় এবারের ডাকসু নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন।
এসময় জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ব্যারিষ্টার ফুয়াদ বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং না হওয়ার কারণ দেখছেন না বলে মতামত দেন। এসময় নির্বাচন কেন্দ্রিক বড় দলের মারামারী আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন এবং প্রশাসনকে এবিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্ববান জানান । পাশাপাশি বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ থানার মীরগঞ্জ সেতু নির্মাণ ও শতাধিক রাস্তা- স্কুল সংস্কারে চলমান কাজে এবি পার্টির অবদান সম্পর্কে তুলে ধরেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ও মহানগর সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ম আহবায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব তানভির আহমেদ, যুগ্ম সদস্য সচিব রায়হানউদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সদস্য নাজমুল খান, শোভন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments