সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপোজেলা কমিটি গঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক ফরিদ সরকার।
রবিবার (৭ জুন) দুপুরে পৌর শহরের মাতৃছায়া হসপিটালের ২য় তলায় সোহাগ মিয়াকে আহবায়ক এবং ইয়াসিন অনিকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ন- আহবায়ক স্বপ্না আক্তার ও অন্তর শেখ, কার্যকরী সদস্য শারমিন আক্তার, রাবেয়া সুলতানা লতা, ফজল মিয়া, সিয়াম প্রমানিক, হৃদয় মিয়া। কমিটি গঠন শেষে শপথবাক্য পাঠ করান জামালপুর জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ফরিদ সরকার।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments