সুব্রত সানা: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি কারো দেহত্যাগে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে সরকারের পদত্যাগে। দেশটাকে বাঁচতে দিন জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন। আজ বুধবার (৮ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
গ্যাসসহ নিত্যপণের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কয়েকদিন আগে এক সভায় বলেন, ৭ নভেম্বরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। সেটাকে সরকারের লোকেরা বলতে চায়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দল কোনো খুনিদের দল না। খুন খারাবি বিশ্বাস করে না।’
গয়েশ্বর বলেন, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করার জন্য ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দীদশা থেকে মুক্ত হয়ে জনগণের কাতারে এসেছেন। ৭ নভেম্বর জাতীয়তাবাদী দেশপ্রেমী শক্তির একটি অনুপ্রেরণা। এর চেতনা গণতন্ত্রের মুক্তির চেতনা।
তিনি বলেন, ‘ভয় পাওয়ার কিছু নেই। আপনারা বলছেন, আপনাদের নেত্রীকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। আমরা মারার হুমকি দিব কেন? এ অভ্যাস আমাদের নেই, আপনাদের আছে।'
নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গয়েশ্বর চন্দ্র বলেন, আজকে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনগণের বারোটা বাজিয়েছে। আপনাদের (সরকারের) বারোটা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ কোনো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দিয়ে অতীতেও আপনারা নির্বাচিত হতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না।’
তিনি বলেন, গ্যাসের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো, নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়লো। জিনিসের দাম বাড়লে শুধু ক্ষমতা দিয়ে সংসার চলে না।
সমাবেশে ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে সারা দেশে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা করছে। গতকাল চট্টগ্রামে জুনায়েদ সাকির উপর হামলা করেছে ছাত্রলীগের গুণ্ডা বাহিনী। এভাবে দমন পীড়ন করে ক্ষমতায় থাকা যাবে না।
নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বিএনপি’র এই নেতা বলেন, আন্দোলনের প্রস্তুতি নেন। এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। আবারো গণআন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে।
দেশে চলমান দ্রব্যমূল্যের অস্থির অবস্থা নিয়ে আমান উল্লাহ আমান বলেন, বর্তমানে গেসের দাম, চালের দাম সহ নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়েছে। অথচ এই সরকার বলেছিল মানুষকে ১০ টাকা কেজি চাল খাওয়াবে। ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু কোথায় সেই ১০ টাকা কেজি চাল। এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেই আজকে গ্যাসের দাম বাড়ছে।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments