নড়াইল সংবাদদাতা ।। নড়াইলের লোহাগোড়ার দিঘলীয়ায় সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মীতা এবং এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল ১৯ জুলাই দলটির পলিটব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সাংসদ লুৎফুল্লাহ মুস্তফা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করে এ হামলার সুষ্ঠু বিচার ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় লুৎফুল্লাহ মুস্তফা বলেন, “সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে স্বার্থান্বেষী মহল প্রতিবার নির্বাচনের পূর্বে এ ধরণের নৈরাজ্য তৈরী করে। এবারো তাই করা হচ্ছে।” তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।
সেখানে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইলের সাবেক সাংসদ কমরেড এ্যাড. শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এড. কমরেড নজরুল ইসলাম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments