ডেস্ক রিপোর্ট: হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনে দু’টি ভেন্যু চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের চারটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এবং আসরের বাকি ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।বাসস প্রকাশিত নিউজে এক খবরে এ কথা বলা হয়েছে।
এ বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। রাজনৈতিক কারনে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না বলে পরিস্কার করেছে ভারত। নিরপেক্ষ ভেন্যুতে খেলার ইচ্ছা জানিয়েছে ভারত। তারপরও নিজেদের মাঠে এশিয়া কাপ আয়োজনে বদ্ধপরিকর থাকায় ইতোমধ্যে দু’টি হাইব্রিড মডেলের ছকও দিয়েছে পিসিবি। তাতেও এখন পর্যন্ত এশিয়া কাপ আয়োজন নিয়ে কোন সুরাহা হয়নি।
তবে এশিয়া কাপ নিয়ে অনিশ্চিয়তার মধ্যেই দু’টি ভেন্যু চূড়ান্ত করেছে পিসিবি। এমনই প্রতিবেদন করেছে জিও নিউজ। তারা জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যচগুলো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শারজাহ এবং আবুধাবির চেয়ে দুবাইতে টিকিট বেশি বিক্রির সম্ভাবনা রয়েছে।
তবে এ বিষয়ে পিসিবি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি।
পিসিবির দেয়া দু’টি হাইব্রিড মডেলের মধ্যে একটি ছিলো, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অন্যসব ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে হবে।
অন্য বিকল্প ছিলো, গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে ভারতের ম্যাচসহ ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে।
এর আগে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানান, ‘এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তান না এলে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য জাতীয় দলকে অনুমতি দিবে না পাক সরকার। এক্ষেত্রে বড় ক্ষতি হবে ক্রিকেটের।’
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments