বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি॥ প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন শাখা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বানারীপাড়া আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেছিলেন। আদালতের বিচারক রেনেসা খান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের এবিসি ব্রিকফিল্ডের প্রয়াত পরিচালক আব্দুস সালাম গোলন্দাজের স্ত্রী। তিনি গত ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। মামলা সুত্র জানা গেছে,উপজেলার খলিশাকোটা গ্রামের মোঃ খলিলুর রহমান বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসতের অভিযোগ এনে সাবিনা ইয়াসমিনসহ ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন। ৯ জন আসামীর মধ্যে ৭ জন জামিনে থাকলেও ২ নম্বর আসামী সাবিনা ইয়াসমিন ও তার ছেলে ১ নম্বর আসামী সাব্বির হোসেন পলাতক ছিলেন। সাব্বির হোসেন এখনও পালাতক রয়েছেন। সাবিনা ইয়াসমিন ও তার পরিবারের লোকজন খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসা ও ব্রিকফিল্ড বিক্রি করার কথা বলে না না অজুহাতে প্রায় ৯৪ লক্ষ টাকা আত্মসাত করে উল্টো তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তাকে হয়রাণি করেন। এ ব্যাপারে খলিলুর রহমান বলেন,সাবিনা ইয়াসমিন একজন টাউট,বাটপার ও লোভী প্রকৃতির মহিলা। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রসঙ্গত,স্বামী আব্দুস সালাম গোলন্দাজকে শ^াসরোধ করে হত্যাসহ সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments