চট্টগ্রাম অফিস: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবস্থিত মোশাররফ হোসেন ডায়াবেটিস হাসপাতালে চালু হয়েছে চার শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা আইসিইউ ইউনিট।
আবুল খায়ের গ্রুপের আর্থিক সহায়তায় স্থাপন করা হয়েছে চার শয্যা বিশিষ্ট এ আইসিইউ ইউনিট। আজ হতে ইউনিটটিতে রোগীদের নিবিড় পরিচর্যা শুরু হয়েছে।
আইসিইউ ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবা কর্মী দ্বারা সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে। এ ইউনিটে ভেন্টিলেটর, সি-পেপ/বাই-পেপসহ আধুনিক চিকিৎসা সুবিধা সংযোজন করা হয়েছে। নবস্থাপিত আইসিইউ ইউনিটে কোভিড ও নন কোভিড এবং জটিল রোগে আক্রান্ত রোগীগণ চিকিৎসা সেবা পাবেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি নিজস্ব অর্থায়নে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পনেরোটি করে মোট ত্রিশ শয্যার উচ্চপ্রবাহের সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন করেন।
উল্লেখ্য, মাননীয় মন্ত্রীর পিতা মোশাররফ হোসেন-এর নামে কোম্পানীগঞ্জে প্রতিষ্ঠিত হাসপাতালটি বাংলাদেশ ডায়াবেটিস সমিতির অধিভুক্ত। মন্ত্রীর মমতাময়ী মা বেগম ফজিলাতুন্নেছার নামে নামকরণ করা হয়েছে নবস্থাপিত আইসিইউ ইউনিটের।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments