কবিতা- ১
মনোহর
আকাশের মতো করে
ভালোবেসো না আমায়
আকাশ যে ক্ষণে ক্ষণে রং বদলায়
প্রেম চাই না কখনো আমি
তা কেবলই দুরত্ব বাড়ায়।
আমি চাই সেই ভালোবাসা
যে ভালোবাসা অস্তিত্বের মতো,
হবে কি পাহাড়ের কোল ঘেষে
অবিরাম ছুটে চলা
বিস্ময়কর ঝরনা?
কিংবা নিরবিচ্ছিন্ন
সমুদ্রের ঢেউয়ের মতো মনোহর?
বৃষ্টির মতো চেও না আমায়
যা থাকে না সবসময়,
আমি তোমাকে অপরূপ ভালোবাসি
চন্দ্র সূর্যের মতো লেনাদেনায় দিবানিশি
যা দেখি ঠিক মায়ের মমতায়
রাখি তোমায় তদ্রুপ ভালোবাসায়
সে ভালোবাসায় পরিবর্তন নাই
সবার জীবন এমন একজনই চায়।।
কবিতা- ২
মমতা
কেনো ভালোবাসা হারিয়ে
গাড়ী বাড়ী অর্থের ভালোবাসায়
ভীষন প্রতিযোগিতার জ্বরে
অসুখে পুড়ে হচ্ছো জর্জরিত?
সুখী হতে চাও যদি
জীবে প্রেম দাও
পূণ্য অর্জনে ব্রত হও ।
সকল প্রাণ প্রকৃতির প্রতি
থাকো অহিংসা ও ভালোবাসায়
জড় পদার্থকে ভালোবেসো না
তা হতে বিনিময়ে প্রেম পাবে না।
আচ্ছা সন্তান হতে যদি
কেড়ে নাও মাকে
রিমোট কন্ট্রোল খেলনা দিয়ে কি
মাতৃ মমতা পূরণ হবে ?
চলো আধুনিকতার নামে
অবাধ প্রেম যৌনতা আর নয়,
সত্যিকারের মানবিক হই
বিশ্বাসে ভালোবাসায়।।
কবিতা- ৩
স্পর্শ
স্পর্শই কি ভালোবাসা?
তাহলে রোজ আমি যে তোমায়
কাছে পাই একই আঙ্গিনায়
তবুও কেনো তুমি আমার নয়?
কেনো আজো আমাতে খুঁজো
তোমার না পাওয়া অতীত?
আমি তোমার সব জানি বলেই বলি
যারে পাওনি তারে ভেবে
কেনো নিজেকেই বঞ্চিত করো?
তুমি বললে এটাই ভালোবাসা
যা বুঝানো সম্ভব না,
যে যারে সত্যি ভালোবাসে তারে ছাড়া
অন্য কিছুতেই মন ভরে না।
হতে পারো তুমি তার চেয়ে ও বেশী গুনী
তবুও মনের রাজ্যে সেই রাজা সেই রানী,
স্পর্শে নয় মনের সাথে হয়
মনের ভালোবাসা।
তাই সত্যিই ভালোবাসলে
ভালো থাকা আর হয় না,
সর্বদা তাকে দেখার জন্য মন ধরে বায়না
বললাম পেলে এমনটা করতে না
ভুলে যাও সুখী হও এই করি কামনা।।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments