আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৩ ও ধর্মগড় ইউনিয়নের ৩৭৪ এবং হরিপুর উপজেলার ৩৬৮ থেকে ৩৭১ পিলারের কাছে নাগরভিটা নদীর তীরে বসে দুই বাংলার লাখো মানুষের মিলনমেলা। গত দু'বছর করোনা মহামারের কারণে এবং এ বছর প্রশাসনিক জটিলতার কারণে এ মিলনমেলা হয়নি। প্রতিবছর বাংলা পহেলা বৈশাখের প্রথম দিন এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ এপ্রিল) পহেলা বৈশাখের প্রথম দিনে এ মেলা হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়নি।
এ মেলাকে ঘিরে বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও বগুড়া এবং অপরদিকে আসাম, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ভারতের কোচবিহার, কলকাতাসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস ও মিনিবাসযোগে হাজারো মানুষ এ সীমান্তে হাজির হয়। চলে প্রিয়জনকে দেখার প্রতীক্ষার প্রহর।
স্থানীয়রা জানান, প্রতিবছর এদিনে সকাল থেকে দুই দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা এসে জড়ো হয় সীমান্তে। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা মানুষজন একে অপরের সঙ্গে মিলিত হওয়ার এ সুযোগ হাতছাড়া করতে চায়না। সারা বছর দুই বাংলার মানুষ অপেক্ষা করে এই দিনটির জন্য। মোবাইল ফোনের মাধ্যমে আগে থেকেই জানিয়ে দেন স্বজনরা। কে কোথায় দেখা করবেন। এই মিলনমেলায় দুই বাংলার লাখো মানুষ মিলিত হয়ে সেরে নেন স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়। তবে গত দু'বছর করোনা প্রকোপ বেশি থাকায় দুই বাংলার মানুষের মিলনমেলা ঘটেনি। এ বছরও শুনছি প্রশাসনিক জটিলতার কারণে মেলা হবে না সকাল থেকে অনেক মানুষ আসছেন আবার রাস্তা থেকেই ঘুরে যাচ্ছেন। এ নিয়ে গত বৃহস্পতিবার দিনভর উপজেলা জুড়ে মাইকিংও করা হয়েছে। পুলিশ, বিজিবি কাউকে সীমান্তের কাছে যেতে দিচ্ছে না। বাধ্য হয়ে মানুষ বাসায় ফিরে যাচ্ছেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments