বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নিখোঁজের ৪দিন পরে নাটোরের লালপুরে একটি ধান ক্ষেত থেকে বাবলী আক্তার (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবলী উপজলার আব্দুলপুর কদমতলা এলাকার বাবু কুলির মেয়ে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজলার আব্দুলপুর কদমতলা এলাকার একটি ধান ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার সপ্তম শেণীতে পড়ুয়া ছেলে ঈমন আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার ১৯ অক্টোবর দুপুর থেকে শিশু বাবলী নিখোঁজ হয়। পরে আজ শনিবার ভোরে প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার সপ্তম শেণীতে পড়ুয়া ছেলে ঈমন নিহত বাবলীর লাশ তার বাড়ির অদূরে ধান ক্ষেতে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ ধান ক্ষেত থেকে বাবলীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
লালপুর থানার ওসি ফজলুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঈমনের ভাষ্যমতে ১৯ অক্টোবর সকালে হাসুয়া দিয়ে ঘাস কাটার সময় বাবলী তাকে বার বার বিরক্ত করায় সে হাসুয়া ছুড়লে সেটির আঘাতে তার (বাবলীর) মৃত্যু হয়। এ সময় সে তার বাবাকে সাথে নিয়ে বাবলীর লাশটি বস্তাবন্দি করে ধান ক্ষেতে ফেলে রাখে।
বাবলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments