নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধকারী প্রভাবশালী দিলদার রহমানের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে আমন ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়া ৩টি গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা। শনিবার (২১ আগষ্ট) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভারঙ্গী এলাকায় ওই ইউনিয়নের বড়ুয়াটাড়া,হরিপুর ও সরকার পাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এসময় ওই ইউনিয়নের ৩টি গ্রামের প্রায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,শংকর দে,বিশ্বজিত দে,কংকর দে ও তোহিদুল ইসলামসহ অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন,প্রভাবশালী দিলদার রহমান ফসলি জমিতে পুকুর খনন করে,কালভার্টের মুখ বন্ধ করে ফসলী মাঠ থেকে বর্ষার পানি বের হওয়ার মুখ বন্ধ করে দিয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভারঙ্গি এলাকার ফসলি মাঠের প্রায় ৩‘শ বিঘা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বেশ কয়েকদিন পানিতে তলিয়ে থাকা আমন চারা গুলো পচন ধরেছে। দ্রæত পানি নিস্কাশন করা না হলে ভারঙ্গি ফসলি মাঠের ৩‘শ বিঘা আমন ক্ষেত সম্পুর্ন বিনষ্ট হবে। কালর্ভাটের মুখ বন্ধ থাকায় ওই এলাকার শতাধিক পরিবার পানি বন্দি হয়ে রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে দিলদার রহমান পানি নিস্কাশনের পথ বন্ধ করেছে বলে জানান তারা। এবিষয়ে দিলদার রহমানের সাথে কথা হলে তিনি জানান আমার জায়গায় পুকুর খনন করেছি। পানি নিষ্কাশনের কালভার্টের র্মুখ আমি বন্ধ করিনি এবং কোন প্রকার কাউকে হুমকি দেইনি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments