ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের ত্রিপরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত ও সুস্বাদু হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ৩০০কেজি আম পাঠানো হয় ত্রিপুরায়। আমগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেনের কাছে আমগুলো হস্তান্তর করা হয়।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, সরাসরি রংপুর থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়েছে। ৩০টি কার্টনে করে আসা ৩০০কেজি আমের সবগুলোই হাড়িভাঙ্গা আম। পরবর্তীতে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশানের কাছে আমগুলো হস্থান্তর করা হয়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আমগুলো পৌঁছে দেবেন।
স্থলবন্দরে আগরতলাস্থল বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে মৌসুমি ফল আম পাঠানো হয়েছে। আমগুলো আমরা যথাযথভাবে হস্থান্তর করব। ইতোমধ্যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্যও আম পাঠানো হয়েছে।
এসময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, আখাউড়া আন্তর্জাতিক ইমেগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments