ঢাকা-১৫ আসনে কাস্তে মার্কা
স্টাফ রিপোর্টার: সিপিবির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেছেন, একাত্তরের ঘাতকচক্র আজও সেই অপচেষ্টা অব্যাহত রয়েছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করা এবং সমাজকে সাম্প্রদায়িক বিভাজনে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারী নেতৃত্বকে ঘিরে তাদের ঔদ্ধত্যপূর্ণ ও অবমাননাকর বক্তব্য মূলত বাংলাদেশের রাষ্ট্রীয় মূল্যবোধ বিরোধী।
আজ ৩০ জানুয়ারি বিকেলে রাজধানীর মিরপুরে ভিশন মোড়ে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে দেশের শাসকগোষ্ঠী এই বৈষম্যমূলক বাস্তবতা তৈরি করেছে। কমিউনিস্ট পার্টিই পারে লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করে ব্যবস্থা বদল করতে। এজন্য তিনি ঢাকা-১৫ আসনে সিপিবির প্রার্থী ডা. সাজেদুল হক রুবেলকে কাস্তে মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সিপিবি ঢাকা-১৫ আসনের কাস্তে মার্কার প্রার্থী ডা সাজেদুল হক রুবেল বলেন, আজ ৩০ জানুয়ারি মিরপুর হানাদার মুক্ত দিবস। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা হানাদার এবং তাদের দোসরেরা পরাজিত হয়েছিলো, আগামী ১২ ফেব্রুয়ারিতেও মিরপুরেও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি পরাজিত হবে।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি বলেন, মিরপুরের জনগনের সুখ দু:খের সাথী ডা. রুবেল। যিনি নিষ্ঠার সাথে গণমানুষের রাজনীতি করে যাচ্ছে।মিরপুরবাসীকে যোগ্য প্রার্থীকে বেছে নেয়া দরকার।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর বলেন, শ্রমজীবী অবহেলিত নিপীড়িত মানুষের প্রার্থী। এ অঞ্চলের বাংলাদেশকে বিদেশীদের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই এর অগ্রগামী সৈনিক ডা. সাজেদুল হক রুবেল।
বিজ্ঞানী ডা. আবেদ চৌধুরী বলেন, লাল পতাকা মানেই সবুজ পৃথিবী। মুক্তির পথ সমাজতন্ত্র। আর লুটেরা ধনতন্ত্র দেশকে আরও ধ্বংসের দিকেই নিয়ে যাবে। দেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে ডা রুবেলকে ভোট দিন।
আজ মিরপুরের বিভিন্ন অলিগলি ও পাড়ামহল্লায় সিপিবির প্রচারণা অনুষ্ঠিত হয়। ঢাকা-১৫ আসনের কাস্তে মার্কার প্রার্থীডা. সাজেদুল হক রুবেলের প্রচারণায় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক কমরেড লূনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোতালেব হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জহির উদ্দীন, কমরেড লাকী আক্তারসহ, কমিরেড আলী কাউসার মামুন, রাসেল ইসলাম সুজন সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। প্রচারণাকালে আ. সাজেদুল হক রুবেলসহ নেতৃবৃন্দসহ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন ও গণসংযোগ করেন।
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
সব মন্তব্য
No Comments