ডেস্ক রিপোর্ট: একজন প্রকৃত ‘জননেতা’ আমাদের মানসপটে যে রূপে কল্পিত ঠিক তেমনি-ই নাট্যরূপ নিয়ে এবার হাজির হয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার তার নতুন নাটক ‘জননেতা’ নিয়ে। বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন অদম্য সাহসী ‘জননেতা’ রানা রহমান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। অবহমান বাংলার গ্রামীণ আবহে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক বর্ণনাথ।
নির্মাতা বলেন, ‘ঘুনে ধরা কিংবা পচেঁ যাওয়া এই সামাজিক বেড়াজালে একজন আপোষহীন রানা রহমান আমাদের জন্য কতটা জরুরি নাটক ‘জননেতা’ তার উজ্জ্বল দৃষ্টান্ত! যে কিনা নীতির প্রশ্নে নিজের স্ত্রী, শ্বশুর এবং শ্যালকের মতো বদ লোকদের সঙ্গে কখনও মনস্তাত্ত্বিক কখনও সম্মুখ যুদ্ধ জিতে দর্শকদের হৃদয় ছুঁয়েছে। নাটকে চেয়ারম্যানের স্ত্রী রাইসার চরিত্রে সামান্তা পারভেজ দারুণভাবে নিজেকে উপস্থাপন করেছে এবং একই সঙ্গে গল্পের শক্তি বাড়িয়েছে। অন্যদিকে, শ্বশুর-শ্বাশুরি চরিত্রে হান্নান শেলী ও রেশমা আহমেদের চৌকস অভিনয় জননেতাকে দারুণভাবে সময়োপযোগী করে তুলেছে। আশা করছি, নাটকটি দর্শকদের পছন্দ হবে।’
আর জি ড্রামা প্রযোজিত নাটকটি একই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ৮ জানুয়ারি, বৃহস্পতিবার। বর্তমান সময়ের বাস্তব বিষয় নিয়ে নির্মিত এই নাটক দর্শককে ভীষণভাবে আলোড়িত করবে বলে বিশ্বাস করেন নাটকের পরিচালক এবং প্রযোজক।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments