ডেস্ক রিপোর্ট: আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমি প্রাঙ্গণের শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মোঃ মফিদুর রহমান এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম মেলার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
সভা শেষে প্রকাশকদের প্রস্তাব ও দাবিদাওয়ার আলোচনার ভিত্তিতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
মেলার সময়সূচি: আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বইমেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত।
স্টল ভাড়া মওকুফ: অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণভাবে মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রকাশকদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
নতুন আবেদন ও বরাদ্দ: যেসব প্রকাশনা প্রতিষ্ঠান এখনো স্টল বরাদ্দ নেয়নি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবে। আবেদনকারীদের স্টল বরাদ্দ একই দিন সন্ধ্যা ৬টায় সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ সিদ্ধান্তগুলো বইমেলার আয়োজনকে আরও অংশগ্রহণমূলক ও প্রকাশকবান্ধব করে তুলবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সব মন্তব্য
No Comments