ডেস্ক রিপোর্টঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদ আর নেই। ৭মে শনিবার রাত ১০টা ২০ মি. গোপাকগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি । তিনি আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি এই নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে শনিবার দুপুর ১টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তন, বিকাল ৪টায় ফরিদপুর জেলা বার এসোসিয়েশন, বিকাল ৫-৩০টায় মাদারীপুর জেলা বার এসোসিয়েশন মিলনায়তন এবং রাত ৯টায় গোপালগঞ্জ জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে প্রচার সভায় অংশগ্রহন করেন এবং ভাষণ দেন। গোপালগঞ্জে ভাষন শেষে রাত ৯-৩৫টায় আকস্মিকভাবে হার্ট এটাকে আক্রান্ত হন। তাকে দ্রুত গোপালগন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সিসিইউতে ভর্তি নিয়ে চিকিৎসকগণ প্রয়োজনীয় সকল জরুরি চিকিৎসা প্রদান করে তাকে বাঁচিয়ে রাখান আপ্রাণ চেষ্টা চালান। চিকিৎসাগণের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত ১০-২০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগ্রাহী রেখে গিয়েছেন। এই প্রচারাভিযানে তার সফরসঙ্গী হিসাবে জাসদের কেন্দ্রীয় কমিটির দফতর সাজ্জাদ হোসেন।
দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এড. শাহ জিকরুল আহমেদে মরদের নিয়ে রাত ১২টায় গোপালগঞ্জ থেকে ঢাকায় এসেছেন। তার মরদেহ বারডেম হাসাপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় বসবাসতত তার দুই কন্যাসহ পারিবারের সিদ্ধান্তের ভিত্তিতে তার জানাজা ও দাফনের সময় জানানো হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় দলের নেতা এড. শাহ জিকরুল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-দলের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশ করেছেন জনলোকের সমন্বয়কারী, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সুজন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments