ডেস্ক রিপোর্ট: স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নান এর জীবনাদর্শের উপর স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল সঙ্গীত বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন এম এ মান্নান। শুদ্ধস্বর ও উচ্চারণে নজরুল সঙ্গীত পরিবেশনে তিনি আজীবন একাগ্রচিত্তে কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে তিনি দেশের প্রতি যে মমত্ববোধ প্রকাশ করেছেন তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একাত্তরে এম এ মান্নান নজরুলের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী পরিষদের সভাপতি সুজিত মোস্তফা। আলোচনায় অংশ নেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, শহীদ কবির পলাশ, আলাউদ্দিন আহমেদ, লায়লা মতিন, রাহাত আরা গীতি প্রমূখ।
নজরুল সঙ্গীত শিল্পী এম এ মান্নান এর জীবনাদর্শের ওপর আলোচনা শেষে একই স্থানে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় নৃত্য উৎসব ২০২৬"। নৃত্য ও সংস্কৃতির বিকাশে এ আয়োজন নতুন প্র ...
অনিক রায়, ফরিদপুর অফিস : ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অড ...
লুতুব আলি:পঁচিশে বৈশাখ, আজ আকাশে তোমারই মুখ, জোড়াসাঁকোর বাতাসে ভাসে গীতাঞ্জলির সুখ। কলম ধরেছিলে তুমি, জেগেছিল মহাদেশ, একটি মানুষের গানে গেয়েছিল সারা বিশ্বের দেশ।শান্ ...
সব মন্তব্য
No Comments