রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ২২ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরেরর কংশ নদীর ব্রীজ সংলগ্ন রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা-পুলিশ ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উওর ইউনিয়নের জারারকোনা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আলী মিয়া (৪২) ও একই গ্রামের আম্বর আলীর ছেলে ঝিলিক মিয়া (৩২)।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, আলী ও ঝিলিক মিয়া দুইজনই যৌথভাবে দীর্ঘদিন ধরে নিজ-নিজ গ্রামসহ আশপাশের এলাকায় গোপনে ভারতীয় মদসহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।আমরাও তাদেরকে মালসহ গ্রেপ্তার করার লক্ষে বিভিন্ন সোর্স নিয়োগ করি। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা দুইজন পাশের উপজেলা মোহনগঞ্জ বাজারে বিক্রি করার উদ্দেশ্যে ভারতীয় মদ নিয়ে উপজেলা সদরের কংশ নদীর ব্রীজ সংলগ্ন রাস্তায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর ওইদিন দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments