প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৩ হাজার ১১৮ জন। নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৬ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৪৯ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ১১২ জন। মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ২৬ হাজার ৯২২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২৪২ জন। মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন। মৃত্যু ৪৭ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৫ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ৪৫ জন হাসপাতালে ও বাড়ীতে ২ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ৯ হাজার ৪৩৮ ও নারী ৩ হাজার ৬৮০ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ১৫ জন, চট্টগ্রাম ৯ জন, রাজশাহী ৬ জন, খুলনা ৮ জন, বরিশাল ১ জন, সিলেট ২ জন, রংপুর ৪ ও ময়মনসিংহ ২ জন মারা গেছেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ...
সব মন্তব্য
No Comments