মাহাবুবুর রহমান: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, স্বাধীন গণমাধ্যম দেশ ও জাতির দর্পন। একটি সুখী সমৃদ্ধশালী, বৈষ্যমহীন গণতান্ত্রিক কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
আজ শনিবার বিকেলে শ্যামপুরে নিজ কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের নব নির্বাচিত কমিটির নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বাবলা বলেন, জাতীয় পার্টি সবসময় স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পক্ষে সোচ্চার ছিল ভবিষ্যতে ও থাকবে। গণমাধ্যমের উপর যে কোন আঘাতের বিরুদ্ধে আমাদের পার্টি রুখে দাড়াবে।
সংগঠনের চেয়ারম্যান এইচ.এম ইব্রাহীম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানাদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মো. শামসুল আলম, ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার রিক্তা, সাংগঠনিক সচিব মনির হোসেন, অর্থ সচিব আব্দুল বাতেন সরকার, মাজহারুল ইসলাম খোকন, আবু ইউসুফ, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম ও সাংবাদিক সুজন দে।
এই সময় সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সুরক্ষার জন্য আট দফা দাবী তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান ইব্রাহী ভুইয়া। এই দাবীগুলো সংসদে তুলে ধরবেন বলে সৈয়দ আবু হোসেন বাবলা নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments