স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে বাড়ি থেকে তুলে নিয়ে এক বৃদ্ধকে মারধর এবং বসতবাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।গত (৩১ জুলাই) রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে বৃদ্ধের সন্তান মোঃ রাসেল গত ৩ আগষ্ট(বুধবার) টঙ্গী থানায় টঙ্গী পূর্ব এলাকার মোঃ শফিক(২৮) ও টঙ্গী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বসবাসরত মোঃ রুবেল (২৮) নামের কতিপয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে ভুক্তভোগীর ছোট ভাই দোকানে নুডুলস আনতে গেলে ১ নং বিবাদ মোঃশফিক নেশাগ্রস্ত অবস্থায় তার মাথায় আঘাত করে।পরবর্তীতে বিবাদীর কাছে গিয়ে মারধরের কারন জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি প্রদর্শন করা হয়।গত ১ অাগষ্ট বিবাদরা রাসেলের বসতবাড়িতে ঢুকে ভাংচুর ও তার বৃদ্ধ পিতাকে তুলে নিয়ে যায়।প্রতিবাদ করলে অভিযুক্তরা ওই বৃদ্ধকে মারধর শুরু করে। পরে বৃদ্ধাকে স্থানীয় কাউন্সিলরের সহায়তায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ রাসেল বলেন,টঙ্গী এলাকায় শফিক ও রুবেল বাহিনী মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।তারা অন্যায়ভাবে আমার ছোট ভাইকে ও বৃদ্ধ পিতাকে তুলে নিয়ে মারধর করেছে। আমি এবং অামার মেঝো ভাই মারধরের কারন জানতে গেলে আমাদের কে হুমকি ও লাঞ্ছিত করে।পরবর্তীতে কাউন্সিলরের সহায়তায় আমার বাবাকে উদ্ধার করলে এ বিষয়টিকে মীমাংসার জন্য তারা অসহযোগিতা ও হুমকি ধামকি প্রদান করছে প্রতিনিয়ত।
এ বিষয়ে টঙ্গী থানার এস আই জুবায়ের বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments