ডেস্ক রিপোর্ট: ফিটনেস নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিনিয়ত লড়ে যাওয়ার কথা জানেন সবাই। তবে এবার সব মাত্রা ছাড়িয়েই গেলেন তিনি। ৩৭ বছর বয়সী এই তারকা তার যৌনাঙ্গে নিয়েছেন বোটক্স ইনজেকশন।
যৌবন ধরে রাখতে তিনি কড়াভাবে মেনে চলেন রুটিন। এমনিতেই সহজাতভাবেই শারীরিক গড়নটা একটু বেশি পোক্ত তার, সেটা ধরে রাখতে তিনি অনুসরণ করেন একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস। ব্যায়ামও করেন নিয়মিত।
কিন্তু তিনি এবার বেছে নিয়েছেন এক নতুন রুটিন। তার এই রুটিনের খবর জানিয়েছে স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা। স্থানীয় পত্রিকা লা রাজনের বরাত ধরে মার্কা জানাচ্ছে, রোনালদো তার যৌনাঙ্গে বোটক্স ইনজেকশন নেওয়া শুরু করেছেন। এই ইনজেকশন নেওয়া হয় মূলত যৌনাঙ্গের পুরুত্ব বাড়াতে। এর ফলে এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত পুরুত্ব বাড়তে পারে গোপনাঙ্গের। যা থাকতে পারে দুই বছর পর্যন্ত। এই চিকিৎসার জন্য কোনো প্রকার কাটাছেঁড়ারও প্রয়োজন পড়ে না। যদিও শেষমেশ এ চিকিৎসা কার্যকর হয় কিনা, এ নিয়ে আছে সন্দেহ।
মূলত এই পদ্ধতির চিকিৎসার শরণাপন্ন হয়ে থাকেন নীল ছবির অভিনেতারা, যেন তাদের গোপনাঙ্গকে বিভিন্ন দৃশ্যে বড় দেখানো যায়। সেটাই এবার ব্যবহার করলেন রোনালদো।
এদিকে তার বর্তমান দল ম্যানচেস্টার ইউনাইটেড ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, ক্লাবটি তাকে নিয়েই আগামী মৌসুমের পরিকল্পনা করছে। নতুন কোচ এরিক টেন হাগ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোনালদোর মতো তারকাকে দলে পেতে চান তিনি।
-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments