মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলা কুনিয়া ইউনিয়নের পূর্ব দৌলতপুর এলাকায় ২৫ বছর এক গৃহবধুকে দল বেধে ধর্ষণের অভিযোগে তিন যুবকের নামে মামলা হয়েছে।
গত ১৪ আগষ্ট এই ঘটনা ঘটে বলে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে আদালতে দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়।
মামলার আসামিরা হলেন, পান্নু মাতুব্বর এর ছেলে হৃদয় মাতুব্বর (২৬), চুন্নু মাতুব্বর এর ছেলে মো আল-আমিন মাতুব্বর (২৫) এবং কালাম মাতুব্বর এর ছেলে জাহিদ মাতুব্বর (২৩)। এরা সকলেই মাদারীপুর সদর উপজেলা কুনিয়া ইউনিয়নের পূর্ব দৌলতপুর এলাকার বাসিন্দা।
দায়েরেরকৃত মামলার তথ্য মোতাবেক জানা যায়, হৃদয় এবং তার দুই সহযোগী আল-আমিন ও জাহেদ উক্ত গৃহবধূকে অনেক দিন ধরে উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে তারা গৃহবধূকে সরাসরি কুপ্রস্তাব দিলে সে তাদেরকে গালাগালি করে। এতে হৃদয় সহ তার দুই সহযোগী তার উপর চড়াও হয়। উক্ত গৃহবধূর চরিত্র হরনের সুযোগের অপেক্ষায় থাকে।
গত শনিবার (১৪ আগষ্ট) রাত ১১ টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে টর্চ লাইট নিয়ে বাড়ির বাইরে গেলে তারা তিন জন ওই গৃহবধূর উচিত ঝাপিয়ে পড়ে এবং ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে গৃহবধূর চিৎকার শুনে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে। তখন হৃদয় ও তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
উক্ত গৃহবধূ জানায়, হৃদয়, আল আমিন ও জাহিদ আমাকে অনেক দিন থেকে বিরক্ত করতো। আমি অনেক বার তাদের বাড়িতে বিচার দিয়েছি। ঘটনার দিন তার ওৎ পেতে ছিল আমাকে নির্যাস কররার জন্য। আমার হাতে টর্চ লাইট থাকতে আমি তাদের দেখতে পেয়েছি। ওরা আমাকে প্রথমে মুখ চেপে ধরে রেখেছিল। আমি মুখ ছাড়িয়ে চিৎকার দিলে তার পালিয়ে যার এবং আশেপাশের লোকজন এসে আমাকে বাঁচায়। আমি ওদের বিচার চাই।
অভিযোগকারীর স্বামী কবির মাতুব্বর বলেন,আমি ঢাকায় থাকি এই সুযোগে হৃদয়ও তার লোকজন আমার স্ত্রীর সাথে যে খারাপ কাজগুলো করেছে আমি সরকারের কাছে বিচার চাই।
একলাবাসী জানায়, হৃদয় এর আগেও অনেকে মেয়েকে নির্যাতন করেছে। ওরা তিন জন এলাকার ঘুরে ঘুরে মেয়েদের উত্যক্ত করাই ছিল তাদের কাজ। এলাকায় বখাটে ছেলে হিসেবে পরিচয় তারা। আমারা এলাকাবাসীদের পক্ষ থেকে চাই ওদের বিচার হোক।
একই এলাকার আলতাফ হোসেন বলেন, দীর্ঘ এক বছর ধরে এলিনা নামের মেয়েকে হৃদয় বিভিন্নভাবে বিরক্ত করে চলছে স্থানীয় সালিশি মীমাংসা করে দেওয়ার পরেও আমাদের কথা অবাধ্য হয়ে তারপর সে বিরক্ত করে চলছে আমরা সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত হৃদয়কে না পেয়ে তার মার কাছে বিষয়টি জানতে চাইলে হৃদয়ের মা বলে,আমি এই বিষয় কিছু জানিনা।আমি অসুস্থ
এ ব্যাপারে এ্যাডভোকেট নাসরিন খান সুমি ( জর্জ কোর্ট মাদারীপুর) বলেন,আমি সবেমাত্র মামলাটি ফাইলিং করেছি। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে আমলে নিয়ে কোর্ট খোললে পরবর্তী কার্যক্রম জানা যাবে।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
সব মন্তব্য
No Comments