সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে ৯ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিনের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সামরিক সচিব এবং ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিন নিজেই। অনুষ্ঠান পরিচালনা করেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান এবং সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান। বক্তব্য রাখেন, বিএনপির রিসার্চ ও মনিটরিং সেলের প্রধান রেহান আসাদ রাতুল, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক। এছাড়াও উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে হবে। তারা আরও জানান, প্রার্থী জনগণের অধিকার রক্ষা, উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন এবং এলাকার কল্যাণ নিশ্চিত করতে নিবেদিতভাবে কাজ করবেন। অনুষ্ঠান চলাকালীন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশগড়ার পরিকল্পনা তুলে ধরে বক্তারা দেশের উন্নয়নমূলক নীতিমালা ও লক্ষ্যগুলো জনগণের সামনে তুলে ধরেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বিভিন্ন বির্তকিত কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেন। এ সময় ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিনের ছেলে অথৈ জয় শরীফ ছাড়াও তানোর উপজেলা ও পৌর, ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা সকলকে ঘরে ঘরে গিয়ে প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি আসন জয় নয়, বরং জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments