ডেস্ক রিপোর্ট: গতকাল লক্ষীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড়ের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মাতৃ শিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালাল দেবনাথ (৫৮) আনুমানিক রাত ০৮ টায় দোকান বন্ধ করে নিজ বাড়ীতে যাওয়ার সময় ৩ জন দুষ্কৃতিকারী পথরোধ করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে হিরালাল দেবনাথের মৃত্যু হয়।
এই হত্যা কান্ডের ঘটনায় নিন্দা, জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। এ বিষয়ে প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপ কামনা করছি।
একই সাথে দেশের জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানাচ্ছে বাজুস।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments