ভোলা প্রতিনিধি॥ ঢাকা থেকে স্বামীর লাশ নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার নিজ বাড়িতে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী তারা বেগম (৪৮) নিহত হয়েছেন।
সোমবার(১৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লিভার সিরোসিস ও কিডনি সমস্যাজনিত কারণে তারা বেগমের স্বামী মো. হারুন (৫৪) মারা যান। নিহত তারা বেগমের বাড়ি চরফ্যাশন পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন গ্রামে।
জানা যায়, ঢাকা থেকে অ্যাম্বুল্যান্সে করে সড়কপথে স্বামীর লাশ নিয়ে চরফ্যাশনের ফেরার পথে মাদারীপুর জেলার মুকসেদপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা বেগম নিহত হন।
নিহত হারুনের চাচাতো ভাই মো. বরাত কাজী জানান, কয়েক মাস ধরে মো. হারুন লিভার সিরোসিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। এক সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো জানান, সকালের দিকে ঢাকা মেডিকেল থেকে অ্যাম্বুল্যান্সযোগে তার লাশ নিয়ে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা করেন পরিবারের সদস্যরা। লাশবাহী অ্যাম্বুল্যান্সটি মাদারীপুরের মুকসেদপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে হারুনের স্ত্রী তারা বেগম গুরুতর আহত হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পথে তারা বেগমের মৃত্যু হয়।
স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments