ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় একটি বাসা থেকে গৃহবধূ রুমা আক্তার (২৫) ও তার দেড় বছরের শিশুসন্তান মো. রিসাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে ১৯২ নম্বর মীরহাজীরবাগের বাসার দ্বিতীয় তলায় তাদের লাশ পাওয়া যায়।
ঘটনার পর থেকে নিহতের স্বামী আব্দুল অহিদ পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যা করে তিনি পালিয়েছেন।
পুলিশ বলছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১টার দিকে ওই বাসায় যায় পুলিশ। সেখানে রক্তাক্ত অবস্থায় রুমা আক্তার ও তার ছেলের লাশ পাওয়া যায়। এরপরই গৃহকর্তা আব্দুল অহিদের খোঁজ শুরু হয়। কিন্তু তাকে কোথায়ও পাওয়া যায়নি।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন পারিবারিক কলহের জেরে জোড়া খুনের ঘটনা ঘটেছে। লাশের ধরন দেখে মনে হচ্ছে, সন্ধ্যার পর যেকোনো সময়ে ওই হত্যাকাণ্ড ঘটেছে। দুইজনকেই বালিশচাপা ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, বাসা থেকে রক্তাক্ত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। পলাতক আব্দুল অহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করা গেলে সব রহস্য উদ্ঘাটন হবে। নিহত রুমার স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তাদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।
বাড়ির মালিক রাসেল মিয়া জানিয়েছেন, আব্দুল অহিদ কয়েক মাস ধরে বাড়ির দোতলার একটি কক্ষে ভাড়া থাকছেন। মাঝেমধ্যেই স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। সোমবার রাত ১০টার দিকেও দুইজনের ঝগড়ার আওয়াজ পেয়েছেন প্রতিবেশীরা।
পুলিশের ওয়ারী বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, হত্যাকাণ্ডে অহিদ একাই জড়িত বলে মনে হচ্ছে। তাকে গ্রেফতারে রাতেই অভিযান শুরু হয়েছে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments