স্টাফ রিপোর্টার: ১২ নভেম্বর (বুধবার) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে বেলা দেড়টায় সাংবাদিকদের উদ্দেশে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিং এর শুরুতেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকদের মুবারকবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের আমীর আব্দুল বাসিত আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুল জলিল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও অর্থ সচিব মোঃ আনোয়ারুল কবির, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, শূরা সদস্য মাওলানা মোহাম্মদ তৌহিদুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র (জাগপা) ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট এএসএম আনোয়ারুল হক চান ও সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম।
আন্দোলনরত ৮ দলের পক্ষ থেকে আন্দোলনের নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
১৩ নভেম্বর (বৃহস্পতিবার)
ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদবিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।
১৪ নভেম্বর (শুক্রবার)
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা/মহানগরী পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
১৬ নভেম্বর (রবিবার)
আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর পূর্বে জনগণের দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে, অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।
ঘোষিত কর্মসূচি সর্বতোভাবে সফল করার জন্য দেশবাসীর, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক এবং ট্রাফিক পুলিশসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচি ঘোষণার পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মুজিবুর রহমান ও মিয়া গোলাম পরওয়ার।
১১ নভেম্বর অনুষ্ঠিত আন্দোলনরত ৮ দলের সমাবেশ সার্বিকভাবে সফল করায় এ সময় আন্দোলনরত দলসমূহের পক্ষ থেকে ঢাকা মহানগরীসহ সর্বস্তরের জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক এবং ট্রাফিক পুলিশসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
সব মন্তব্য
No Comments