ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সরকার এক দলীয় কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বঙ্গবন্ধুর হত্যাকান্ডকে ঘিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার এই সরকারের মূল উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা। আর সেই জন্যই সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন সে সাথে বিভিন্ন মহলে চাপ সৃষ্টি করছেন। তিনি গতকাল সোমবার দুপুরে শহরের পুনিয়াউটে কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুবর শ্যামলের বাসভবন প্রাঙ্গনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেল ও করোনা চিকিৎসা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে কার্যকরী কোন পদক্ষেপ না নিয়ে ফাঁপা কথা ও গলাবাজিতে ব্যস্ত রয়েছেন। আর বিএনপি নিজেদের পকেটের টাকা খরচ করে নিজস্ব অর্থায়নে করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এবিএম মোমিনুল হক, এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, আসাদুজ্জামান শাহিন প্রমূখ। পরে করোনায় আক্রান্তদের সেবায় অক্সিজেন সিলিন্ডারসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments