স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রীর মনের ইচ্ছার প্রতিধ্বনি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের মুখপাত্র হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এত বড় কথা বললেন, আর বলবেনই না কেন? দেশেএত লুটপাট, তিনি মনে করছেন সবাই স্বর্গে আছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। তাদের তৈরি করা নরকে আছে দেশের জনগন। আর তারা বেহেশতে থেকে এসব বুঝবে কেমনে? বেহেশতে তো হুরপরী থাকে তাদের আবদ্ধে থেকে তারা তো আবোল তাবোল বলবেই।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও জ্বালানি তেল এবং দ্রব্য মূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধি ও ভোলায় শান্তিপৃর্ন কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও সেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়ার প্রতিবাদে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ইউট্যাব)এর উদ্দ্যোগে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সরকারপন্থি বুদ্ধিজীবীদের কড়া সমালোচনা করে রিজভী বলেন, আজ যারা এই দুঃসময়ে টকশোতে বসে স্বাধীনতার চেতনার নামে সরকারের গুনগান গায়, ভুয়া নির্বাচন, অসংখ্য বিচার বর্হিভূত হত্যা একজন সংসদ সদস্য সহ অসংখ্য গুম, এতকিছুর পরেও ওই সমস্ত বুদ্ধিজীবীরা সরকারের গুন গান গায় তাদেরকে বলবেন এত যে ঘটনা ঘটাচ্ছে এ বিষয়ে আপনাদের মতামত কি? তারা বলবে না। কারন তারাও গুম খুন বিচারবহির্ভূত হত্যা ভুয়া নির্বাচন এসবের সমর্থকারী।
বিএনপির এই মুখপাত্র বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে একসাথে লড়াই করেছেন। স্বাধীনতার পর থেকে তারা গণতন্ত্র চর্চা করেছে। আমার বিশ্বাস তারা সেই ভুল করবেন না। এর আগে ২০১৪ সালের নির্বাচনে সুজাতা সিং কে পাঠিয়ে নিঃসন্দেহে শেখ হাসিনার পক্ষে এরশাদকে রাজি করানোর জন্য সারা বিশ্ব দেখেছে এটা কিছুটা হলেও গণতান্ত্রিক দেশ ভারতের মান ক্ষুন্ন হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করে রিজভী বলেন,'বেয়াকব পররাষ্ট্রমন্ত্রী মোমেন, তাদের নিজেদের স্বার্থে সার্বভৌমত্বকে দুর্বল করতে পারে, তারা সবকিছুই করতে পারে। এর একটা কারণ আছে এই মোমেন সাহেব ছাত্র অবস্থায় আইয়ুব খানের ছাত্র সংগঠন করতেন। সে অখন্ড পাকিস্তান বিশ্বাস করতেন। এখন আওয়ামী লীগের যোগ দিয়েছেন। তার অতীতের যে নীতি সে নীতির সাথে আওয়ামী লীগের নীতি মেলে না। তাই আওয়ামী লীগের নীতি বেশি করে প্রচার করার জন্য এবং নিজেকে বড় আওয়ামী লীগার করার জন্য এসব কথা বলছেন। তাদের এক মন্ত্রী বলেছেন এটা তাদের দলের না ব্যক্তিগত কথা। কিসের ব্যক্তিগত কথা?
তিনি বলেন, আপনাদের পররাষ্ট্রমন্ত্রী একের পর এক ফাউল কথা বলে যাচ্ছে, দেশের সার্বভৌমত্ব গণতন্ত্রকে তলানীতে নিয়ে নিয়ে যাচ্ছে আর আপনারা বলছেন ব্যক্তিগত তাকে তো সাথে সাথে বরখাস্ত করা উচিত ছিল। কিন্তু আপনারা তা করছেন না। কারণ তাকে আপনাদের দরকার আছে। আপনাদের এবং প্রধানমন্ত্রীর মনের ইচ্ছার প্রতিধ্বনি প্রকাশিত হচ্ছে তার বক্তব্যের মধ্যে দিয়ে।
তিনি আরও বলেন, আমাদের কাছে এক অশনিও সংকেত মনে হচ্ছে। এরা আওয়ামী লীগ খুব খারাপ কিছু করার চেষ্টা করছে। আমাদের শক্তির উৎস হচ্ছে দেশের জনগন। এর আগে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বলেছেন এখন বলছেন দেশনায়ক তারেক রহমান। তাই এদেশের সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় আমরা এক এক জন সৈনিক।
ইউট্যাবের সভাপতি এবি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ড.মোরশেদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু,সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী,নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা হামে চার ...
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
সব মন্তব্য
No Comments