রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংর্ঘষে ট্রলার ডুবিতে নিখোঁজ লিঙ্কন হালদারের (৩৫) লাশও উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজের প্রায় ৮৪ ঘন্টা পরে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকায় ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন । লাশ উদ্ধারের পরে নদীর তীরে তার স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে দুর্ঘটনায় নিখোঁজের প্রায় ৬৬ ঘন্টা পরে সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকায় জেলের জালে জড়ানো অবস্থায় রণজিৎ হালদার রঞ্জনের(৫৫) লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য তার লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। দুই চাচাতো ভাই রঞ্জন ও লিঙ্কনকে হারিয়ে তাদের দুই পরিবারে চলছে শোকের মাতম।
প্রসঙ্গত,১৫ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে বানারীপাড়া ফেরীঘাটে বিদেশগামী ভাই শিশির হালদারকে এগিয়ে দিয়ে তিন চাচাতো ভাই ইঞ্জিনচালিত ট্রলারে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী খালি ট্রলারের সঙ্গে তাদের ট্রলারের সংর্ঘষ হয়। এতে তাদের ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সুজন হালদার তীরে উঠতে পারলেও দুই চাচাতো ভাই রঞ্জন ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই রাতেই ঘটনাস্থলে ছুঁটে যান। ব্যাপক অনুসন্ধান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের কোন খোঁজ পাননি। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান,তাদের দুজনের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments