ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা এই অংশীদারিত্বের উদ্দেশ্য। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে কার্টআপ প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েলমির স্মার্টফোন ও এক্সেসরিজ পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত রিয়েলমি বাংলাদেশের হেড অফিসে এই অংশীদারিত্বের চুক্তিপত্র স্বাক্ষর করা হয়।
এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্টআপের সিইও ফুয়াদ আরেফিন তন্ময়, রিয়েলমির সেলস ম্যানেজার মারভিন ও অনলাইন অপারেশনস ম্যানেজার আবুল হাসান।
কার্টআপ বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্ম, যারা স্থানীয় ক্রেতাদের প্রতিদিনের ই-কমার্সের চাহিদা পূরণের পাশাপাশি, উন্নতমানের পণ্য সরবরাহ নিশ্চিত করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি অনলাইনে স্মার্ট শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে। একইসাথে কোয়ালিটি, অথেন্টিসিটি ও ফাস্ট ডেলিভারি নিশ্চিতে কাজ করছে।
এই অংশীদারিত্ব রিয়েলমি বাংলাদেশের ডিজিটাল রিটেইল উপস্থিতি আরও বাড়াবে। এবং একইসাথে, অনলাইন শপিং চ্যানেলে ক্রেতাদের স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য কেনাকাটা আরও সহজলভ্য করবে। কার্টআপের সাথে রিয়েলমি বাংলাদেশ একযোগে অনলাইনে পণ্য কেনাকাটা আরও সহজ করার পাশাপাশি, দেশজুড়ে ক্রেতাদের শপিং অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে।
উদ্ভাবন, সহজলভ্যতা ও ক্রেতাদের চাহিদা পূরণের উপযোগী পণ্য নিশ্চিত করার ক্ষেত্রে রিয়েলমির প্রতিশ্রুতির অংশ হিসেবে, এবার এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশজুড়ে ক্রেতাদের আরও কাছে পণ্য নিয়ে যেতে চায় তারা।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments