পিরোজপুর অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের ৪১৮ টি ভোটকেন্দ্রে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪ টায় শেষ হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা জানান, কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পিরোজপুর-১ আসনের কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, অনেক কেন্দ্রে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। এদিকে ভোট চলাকালে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া উপজেলার ২২ নম্বর দক্ষিণ হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক ভুয়া পর্যবেক্ষককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনের ৭৩(২)(খ) ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আটক ব্যক্তি উপজেলার হেতালিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। জেলা প্রশাসনের তথ্যমতে, তিনটি আসনে দায়িত্ব পালন করেন প্রায় ৮০০ সেনাসদস্য, ১ হাজার ৬০০ পুলিশ সদস্য, ৬৫টি র্যাব পেট্রোল টিম, ৪৩৬ জন বিজিবি সদস্য, ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্যসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। এছাড়া ৩৬টি মোবাইল পেট্রোল টিম সার্বক্ষণিক টহলে ছিল। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। তিনি আশা প্রকাশ করে বলেন, পিরোজপুরবাসীকে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছেন তারা। উল্লেখ্য, পিরোজপুরের সাতটি উপজেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। এর মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ এবং ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার। মোট ৪১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনটি আসনে স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments