ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:
“নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আসন্ন বর্ষা মৌসুম ও বিদ্যমান প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য-‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’, অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি।
নদীমাতৃক বাংলাদেশে যাতায়াত এবং পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নদী ও নৌযান। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই পরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যে সরকার নৌপথের নিরাপত্তা নিশ্চিতে নৌপথ খনন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষা ও নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলের নৌ আইন মেনে চলা অত্যাবশ্যক। আমার বিশ্বাস ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই সবাইকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচলের অনুরোধ করছি। একই সাথে নৌযান চালকদেরকে নিরাপত্তা সরঞ্জামের সঠিক ব্যবহার করে সতর্ক হয়ে নৌযান পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে আমি সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানাই।
আমি ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।”
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
সব মন্তব্য
No Comments