ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ‘এ’ দল এবং বাংলাদেশ টাইগার্সের সাথে কাজ করার লক্ষে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ ছাড়লেন জেমি সিডন্স। কারণ ভবিষ্যত চ্যালেঞ্জের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে চান সিডন্স।
আজ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সিডন্স।
তিনি লিখেন, ‘সংক্ষিপ্ত বিরতির পর ঢাকায় ফিরেছি। জাতীয় দলের সাথে আমি আর কাজ করব না। কেননা কারণ আমার মনে হয় দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্পষ্ট করেছেন সিডন্স।
তিনি আরও লিখেন, ‘তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কোচিং করানো আমি ভালোবাসি এবং বিসিবিও এটা চায়, এজন্যই এটা সম্ভব করতে পেরেছি। জাতীয় দলে কাজ করলে খ্যাতি বেশি এবং আমি সেটিও পছন্দ করি, কিন্তু স্কিল গড়ে তোলা, উন্নতি এবং অনুশীলন হয় নেটে এবং মিরপুরের নেটে প্রচন্ড গরমে ঘাম ঝরিয়ে ‘এ’ দল ও টাইগার্সের হয়ে ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।’
ব্যাটিং কোচ হিসেবে দ্বিতীয়বার বিসিবিতে যোগ দেন সিডন্স। এর আগে ২০০৭-২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রথম মেয়াদে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে ব্যাটিং জিনিয়াস হিসেবে গড়ে তোলার জন্য তাকে কৃতিত্ব দেয়া হয়।
তার অধীনে, এই চারজন নিজেদের দক্ষতাকে ফুটিয়ে তুলে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের গড়ে তুলেছে। ঐ চারজন খেলোয়াড় নিজেদের ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকায় তাদের জায়গায় বাংলাদেশের কিছু দক্ষ ব্যাটার প্রয়োজনের তাগিদে দ্বিতীয় মেয়াদে ব্যাটিং কোচ হিসেবে সিডন্সকে ফিরিয়ে আনে বিসিবি।
বাসস
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments