অনিক রায়,ফরিদপুর অফিস: জাতীয় সংসদের নারী সদস্যদের নিয়ে (কুষ্টিয়া-৩) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা এপ্রিল) রাত ৯টা ১০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কলেজের শহর শাখার সামনে থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এমপি আমির হামজার বক্তব্যটি নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ছিলো মর্মে অভিযোগ তোলে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।
মুফতি আমির হামজা একজন বাংলাদেশি ইসলামি বক্তা, দাঈ ও রাজনীতিবিদ। ২০২৫ সালে তাকে জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-৩ আসনের ‘সম্ভাব্য প্রার্থী’ হিসাবে ঘোষণা করে এই বক্তাকে। পরবর্তীতে তিনি এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মিছিলটিতে সরকারি রাজেন্দ্র কলেজ সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত ছিলো।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ হাসান। এতে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা জাতীয় সংসদের নারী সদস্যদের শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দিয়েছে। তারা এই ধরনের বক্তব্যকে নিন্দনীয়, অগ্রহণযোগ্য এবং নারীর প্রতি চরম অবমাননাকর বলে উল্লেখ করেন।
বক্তারা অবিলম্বে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।অন্যথায়,ফরিদপুরসহ সারা দেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments