রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শুক্রবার বিকেলে বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অনুষ্ঠিত ঘুড়ি কাটাকাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। বানারীপাড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিন শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও হারুন অর রশিদ,উপজেলা এনজিও সম্বনয় পরিষদের সম্পাদক ও সাংবাদিক এস.মিজানুল ইসলাম,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,সম্পাদক এনায়েত হোসেন মোল্লা,ঘুড়ি প্রতিযোগিতার পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার,সদস্য সচিব শামসুদ্দোহা তালুকদার,সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন,পৌর কাউন্সিলর এস এম আকবর ও জাহিদ হোসেন সরদার,তুরান মিয়া, উজিরপুর পৌরসভার প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন,বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার হায়দার আলী,ক্রীড়া সম্পাদক রিপন বনিক,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,প্রভাষক মামুন আহমেদ ও স্বপন মাঝী,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,সাংবাদিক আ. আউয়াল প্রমুখ। বানারীপাড়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. জলিল ঘরামীর লাল দল (১-০) পিরোজপুরের স্বরূপকাঠির ডাক্তার অসাদুজ্জামানের সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments