নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা মৎস্য দপ্তরের “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২১ -২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরিন জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুর ও আটোয়ারী থানা চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে রুই জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহ্ নেওয়াজ সিরাজী, মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান, ভাইস চেয়ারম্যান শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আজ পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে ১৪টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতের মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
সব মন্তব্য
No Comments