স্টাফ রিপোটার : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয় সম্পদ। প্রতিবন্ধীদের জন্য গৃহীত কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়িত হওয়ার ফলে প্রতিবন্ধীরা দেশের সম্পদে পরিণত হতে চলছে।
মন্ত্রী আজ রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২১ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সম্মাননা/অনুদান প্রদান ও স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাইন্ড এডুকেশন রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হক।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন প্রতিবন্ধীদের জন্য কাজ করে সারা বিশ্বকে আলোড়িত ও সুনাম অর্জন করেছেন। প্রতিবন্ধীদেরকে সম্পদে পরিণত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে সকলকে আহ্বান জানিয়ে বলেন, প্রতিবন্ধীদের প্রতি সবাইকে আন্তরিক হতে হবে। তাদের জন্য কাজ করতে হবে। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশানুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রতিবন্ধীদের জন্য গৃহীত কর্মসূচিগুলো সকলকে আন্তরিকভাবে বাস্তবায়ন করতে হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, এছাড়া সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে মানিকগঞ্জ জেলায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হয় এবং দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও অনুদান প্রদান করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সামনে একটি প্রতীকী র্যালি হয়।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments