ডেস্ক রিপোর্টঃ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরেছে ভারত। টানা দুই ম্যাচ হারলো গত আসরের চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্বে দুই খেলায় উভয় ম্যাচ জেতা ভারত সুপার ফোরে হারিয়ে ফেলেছে ছন্দ। পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর শ্রীলংকার কাছেও ৬ উইকেটে হেরেছে রোহিত শর্মার দল।
ভারতের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শ্রীলংকা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে কেএল রাহুলের উইকেট হারায় ভারত। থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে কাটা পড়েন রাহুল।
ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। আগের দুই খেলায় অর্ধশতক হাকানো কোহলিকে শূন্য রানে বোল্ড করেন পেসার করুনারত্নে। তৃতীয় উইকেটে সূর্যকুমারের সঙ্গে ৫৮ বলে ৯৭ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিম শর্মা। ৪১ বলে চারটি ছক্কা ও পাঁচটি চারের মারে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের চৌদ্দতম ওভারে সূর্যকুমার ফেরেন ব্যক্তিগত ৩৪ রানে।
১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১২৭ রান। তবে শেষ ৫ ওভারে ভারতের কোন ব্যাটার বলার মতো বড় স্কোর করতে না পারলেও শেষের দিকে অশ্বিনের ৭ বলে অপরাজিত ১৫ রানের ইনিংসের সুবাদে ভারতের ইনিংস থামে ১৭৩ রানে। মধুশঙ্খ বল হাতে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় নেন ৩ উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুর ১০ ওভারে বিনা উইকেটে স্কোর বোর্ডে ৮৯ রান জড়ো করেন দুই লঙ্কান ওপেনার নিসানকা ও কুশাল মেন্ডিস। দলীয় ৯৭ রানে প্রথম উইকেট হারায় লংকানরা। নিসানকা ফেরেন ব্যক্তিগত ৫২ রানে। দুই বলের ব্যবধানে আসলাঙ্কাকে শুন্য রানে ফেরান চাহাল। দুই ওভার পর গুনাতিলাকাকে মাত্র ১ রানে ফেরান অশ্বিন। আর ইনিংসের ১৫তম ওভারে মেন্ডিসকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন চাহাল। ৩৭ বলে তিনটি ছক্কা ও ও চারটি চারের মারে ৫৭ রান করেন তিনি। দলীয় ১১০ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে রাজাপাকশা ও অধিনায়ক শানকার ৩৪ বলে অবিচ্ছেদ্য ৬৪ রানে জুটিতে ভর করে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা। শানাকা ১৮ বলে ৩৩ ও রাজাপাকশে ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments