স্টাফ রিপোটার: পাবনা জেলাধীন ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে গতকাল কক্সবাজার জেলার টেকনাফ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘মিন্টুকে তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। এটি বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে আরও একটি ভয়াবহ অমানবিকতা। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে এ ধরনের নিষ্ঠুর ও বেপরোয়া কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।’
রবিবার (২৬ জুন) দুপুরে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,‘মিডনাইট নির্বাচনের পর সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন থাকছে। তাই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে।’
তিনি বলেন,‘বিরোধী দলশুন্য না করলে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা যাবে না বলেই বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। গতকাল পাবনা জেলাধীন ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে কক্সবাজার জেলার টেকনাফ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তার কোন হদিস না দেয়া আরও একটি বিপজ্জনক ঘটনারই ইঙ্গিত বহন করে।’
বিএনপি মহাসচিব বলেন,‘বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, অশান্তি ও গভীর শংকার মধ্যে দিন যাপন করছে। জাকারিয়া পিন্টু নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার-পরিজন ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে তাকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহবান জানাচ্ছি। কারণ সরকারের এজেন্সিগুলোই তাকে তুলে নিয়ে গেছে।’
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments