পিরোজপুর অফিস: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত, সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পজেটিভ পিরোজপুর এর সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিএনসিসির সদস্যরা। কর্মসূচির উদ্বোধনকালে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা পূরণের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে পর্যায়ক্রমে বনজ, ফলজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। একই সঙ্গে ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আয়োজকরা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে একটি সবুজ ও নান্দনিক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিএনসিসি পিরোজপুরের প্লাটুন কমান্ডার মো. শহিদুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক, বিএনসিসি ক্যাডেট ও সংশ্লিষ্টরা অংশ নেন।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments