এসএম মোজাম্মেল হক:
বাংলাদেশের পুরনো জনপদের একটি বরিশাল। একসময়ের জেলা এখন বিভাগ। বরিশাল বিভাগের (২০২৪ সাল) পুরনো এলাকার মধ্যে অন্যতম হলো উজিরপুর উপজেলা। উজিরপুরের এ প্রাচীন জনপদে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠির বসবাস। তাদের রয়েছে বিভিন্ন ধরনের কৃষ্টি-কালচার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাষাভাষীদের মধ্যে একই শব্দে উচ্চারণগত পার্থক্য লক্ষ করা যায়।
গোপালগঞ্জ লাগোয়া উজিরপুরের পশ্চিমে সাতলা ইউনিয়নের মানুষের কথ্যভাষার সাথে কিছু কিছু ক্ষেত্রে বা শব্দে উচ্চারণগত পার্থক্য লক্ষ করা যায়। তবে ভাষার মূল বৈশিষ্ট্য অটুটই দেখা যাচ্ছে। নিচে কিছু আদি বাক্য দেয়া গেলো।
১. ‘অ্যাক্কালে লেরি ফয়জোরে উইড্ডা হারাদিন সোংসারের পিছে তালি দেই, হ্যাতেও ঘরের মানুষ খুশি না। কন দেহি মুই কী হরমু?’
অ্যাক্কালে= প্রথম সময়/ প্রথম ভাগে, লেরি= খুব আগে, ফয়জোর= মুসলমানদের সকালের প্রার্থনার নাম ফজর। লেরি ফয়জোর মানে ফজর ওয়াক্তের প্রথম দিক। উইড্ডা= উঠে/ওঠে, হারাদিন= সারাদিন, সোংসার= সংসার, তালি= এ বাক্যে তালি দেয়া মানে সংসারের পিছে সময় দেয়া, সব কাজ করা, ফাইফরমাশ খাটা, কোনো রকম টেনেটুনে সংসার চালিয়ে নেয়া। হ্যাতে= তাতে, কন=বলেন, হরমু= করবো।
২. মনু যতো গোরদাগুরদি হরো জেততে পারবা না কারণ খালি গায়র বল দিয়া জেতোন যায় না। কৌশলও লাগে। হেদিকদিয়া তোমার চাইয়া তোমার শত্তুরের চিকনা বুদ্ধি অনেক বেশি। এহোন বুইজ্জা দেহো কি হরবা।
মোনু=মানুষকে সম্বোধনসূচক প্রচলিত শব্দ, গোরদাগুরদি= চেষ্টা করা, ধরাধরি করা, শারীরিকভাবে ধস্তাধস্তি। হরো= করো, জেতোন= বিজয়/জেতা, হেদিকদিয়া= সেদিক থেকে, চাইয়া= চেয়ে, শত্তুর=শত্রু, চিকনা= সরু/সূক্ষ্ম, এহোন= এখন, বুইজ্জা= বুঝে, দেহো= দেখো, হরবা=করবা।
৩. ‘খাজুর গাছটায় সন্দার সোমায় আড়ি দেলে বেইন্নাহালে বড় আড়ির এক আড়ি রস পড়ে। আইজ দেহি আদারিও নাই। চোরের পো চোরেরা রাত্তিরে রস নিয়া মোনে অয় শিন্নি রাইন্দা খাইছে।’
সন্দা=সন্ধ্যা, সোমায়=সময়, আড়ি=হাঁড়ি (মাটির), দেলে= দিলে, বেইন্নাহালে=সকালের সময়, আইজ=আজ, দেহি=লক্ষ করা, আদারি=অর্ধেক হাঁড়ি, রাত্তিরে=রাতে, মোনে অয়=মনে হয়, রাইন্দা=রান্না।
সংগ্রহকারী : এসএম মোজাম্মেল হক
কবি ও লেখক, নিউইয়র্ক প্রবাসী
সংগ্রহ স্থান : হস্তিশুন্ড, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময় : জুলাই-২০১৫
নিকোলাস বিশ্বাস:যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য আর কী হতে পারে? কিন্তু এই গভীর হতাশা তো কোনো আকস্মিক শূন্যতা থেকে তৈরি হয়নি। এটি আমাদের প্রতিদিনের যাপিত জী ...
।।।। মুক্তার হোসেন নাহিদ ।।আর্জেন্টিনার সমর্থক হিসেবে শেষ ১৬-তে বিজয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কেবল আমি নয়, শ্বাসরুদ্ধকার অবস্থায় ছিলেন গোটা দুনিয়ার কোটি কোটি ভক্ত। হঠাৎ টর্নেডোর গতিতে ফিরে এলো ম ...
আতিকুল ইসলাম টিটু:জাতীয় সংসদ ভবন শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয়; এটি জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের রাজনৈতিক ইচ্ছার সাংবিধানিক প্রতীক। সেই সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধী ...
।। মুক্তার হোসেন নাহিদ ।।হাইটিনা, জাপান্টিনা কিংবা নরওয়েন্টিনা—যে নামেই ট্রল করা হোক না কেন, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ার পরেও আমি সবসময় ব্রাজিলের বিজয় কামনা করেছি। কারণ বিশ্ব ফুটবল উন্মাদনার ...
সব মন্তব্য
No Comments