স্টাফ রিপোর্টার: আমন ধানের বাম্পার ফলন আশা করছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে ভালো ফলন হবে। আলু বেশি উৎপাদন হওয়ায় কৃষক দাম পাচ্ছে না, এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পেঁয়াজের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, পেঁয়াজের উৎপাদন এবার ভালো। আমদানি করতে হচ্ছে না।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরো জানান, শীতকালীন সবজি বাজারে আসা শুরু হয়েছে, ফলে দাম ধীরে ধীরে কমবে। গতবারের তুলনায় এবার প্রায় দ্বিগুণ আলু রপ্তানি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এবার সবজির দাম নাগালের মধ্যে থাকবে।
সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, সারের কোনো সংকট নেই, আর অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েও হবে না। কৃষকের জন্য নির্ধারিত দামে সার দেওয়া হবে। আমদানি মূল্য বাড়লেও সরকার ভর্তুকি দেবে। তিনি জানান, সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী ২৫ বছরের জন্য খাদ্য ফসল উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
কৃষি উপদেষ্টা বলেন, সরকার কৃষিজমি সুরক্ষা আইন করার উদ্যোগ নিয়েছে। যেন ভবিষ্যতে কৃষিজমি নির্বিচারে দখল বা ব্যবহার পরিবর্তন রোধ করা যায়।
এ সময় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান উপস্থিত ছিলেন।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments