ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য পরিশ্রম আর সুদুর প্রসারী চিন্তা চেতনার ফসল বাংলাদেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ করতে আধুনিক কৃষির পাশাপাশি প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন সরকার কৃষকদের সাবলম্বী করতে সার, বীজসহ প্রতিটি কৃষিপণ্যে ভর্তূকি প্রদান করে আসছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার চরমপন্থীদের অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরিয়ে আনতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এতে তারা যেমন আর্থিকভাবে সাবলম্বী হবে তেমনি পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে জীবন-যাপনে অভ্যস্ত হবে। মঙ্গলবার ফুলতলা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠান, আত্মসমার্পনকৃত চরমপন্থীদের চেক বিতরণ, ফুলতলা সিরাতুন্নবী মহিলা মাদ্রসায় ও দামোদর মোড়লপাড়া জামে মসজিদে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কৃষি মেলার উদ্বোধনী ও চরমপন্থীদের টাকা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ রাজিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফারজানা ফেরদৌস নিশা, জেলা আওয়ামীলীগ সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ তাসমিনা হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মুহসিন আলী সরদার, আওয়ামীলীগ নেতা মোল্যা হেদায়েত হোসেন লিটু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি প্রমুখ।
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিতে ধানে পচন ও পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে যাচ্ছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষক ও কৃষাণীরাচোখের সামনে ডুবে যাওয়া ধান দ ...
সব মন্তব্য
No Comments